বিষন্ন গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিষন্ন গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, জানুয়ারি ১৮, ২০১৬

নীল দুনিয়া

অনেকক্ষণ ধরেই সুযোগ খুজছে রনয় , চাচার চোখ ফাকি দিয়ে কিভাবে বাসা থেকে বের হওয়া যায় । কিন্তু ব্যাপারটা খুবই কঠিন হয়ে দাড়াচ্ছে তার জন্য । এখন তো এক রকম বডি গার্ড ছাড়া বাসা থেকে বেরই হতে পারে না সে । হয় চাচাতো ভাই , নাহলে চাচা বা চাচী নিজে গিয়ে স্কুল , কোচিং এ দিয়ে আসবে , নিয়ে আসবে । এত বড় একটা ছেলে , তার সাথে কাউকে আসতে হয় ব্যাপারটা যখন বন্ধুমহল টের পায় , তা যে কি রকম বিভীষিকাময় ব্যাপার হয়ে দাঁড়ায় তা চাচা-চাচী টাইপ মানুষ গুলোর বুঝার কথা না । বাবা মারা যাওয়ার পর মায়ের আচলের নিচেও তার বেশি দিন থাকা হয়নি । মা তার নিজের স্বার্থের কথা চিন্তা করে উন্নত জীবনের আশায় নিজের জন্য এক সঙ্গী ঠিক করে নিয়েছে । সেখানে তার ঠাই হয়নি ! কিন্তু মা তো !! কত ভালোবাসে সে মা কে , তা তো আর ঐ বড়লোক মানুষটা বুঝবে না । তাও সে মায়ের টানে চুপি চুপি মায়ের কাছে যায় , মায়ের কোলে মাথা রেখে একটু খানি সময় পার করে । আবার ঐ লোকটা বাসায় আসার আগেই চুপি চুপি বের হয়ে চলে আসে । কিন্তু আজ চাচাটা কেমন যেন রেগে আছে । সম্ভবত চাচাতো ভাইটার ভার্সিটিতে কিছু হয়েছে । কিন্তু তাতে রনয়ের কি ! রনয় তার মায়ের কাছে যেতে চায় । কিন্তু যদি তার চাচা টের পায় , তাহলে তার স্কুল কোচিং সব বন্ধ হয়ে যাবে । চার দেয়ালের ভিতর তাকে সারাজীবনের জন্য বন্দী হয়ে থাকতে হবে । রনয় বুকে কোল বালিশটা খুব জোরে চেপে ধরে রেখেছে । মনে হচ্ছে যদি একটা পাথর এনে বুকে চেপে রাখতে পারতো !! চাপা কান্নায় আরো কষ্ট হচ্ছে । কোল বালিশ আর বুকের মাঝে মা-বাবার ছবিসহ ফ্রেমটাও আছে । বুকে খুব ফ্রেমের চাপ লাগছে । আরো জোরে চেপে ধরতে চাইছে । পারলে ভিতরে ঢুকিয়ে ফেলে । ওর দুনিয়ায় ঐ ছবিটাই সম্বল । সব ভালোবাসা, দুঃখ-কষ্ট , হাসি , সুখ ... ওহ ! দুঃখিত ... হাসি সুখ তো ওর না ! এটা তো যাদের কিছু আছে , তাদের জন্য । রনয়ের জন্য এসবই Formalities !!
চাচা দোকানে গিয়েছে , চাচাতো ভাইটা তার রুমে ... নাহ ! চাচীও নেই । এই সুযোগ কে ছাড়ে । তাড়াতাড়ি বের হয়ে গেলো রনয় । রিকশা করে চলে আসলো বেইলী রোডে । এখন বাজে ৪ঃ৪৫ । পাঁচটা বাজলেই ঐ লোকটা অফিস থেকে বের হয়ে রওনা দিবে । তারাতারি মায়ের সাথে দেখা করে আসতে হবে ।
" মা ... মা ... " ঘরে মায়ের কোন সাড়া শব্দ নেই । আস্তে করে দরজাটা খুলে মায়ের বেড রুমে চলে আসলো রনয় । মা ঘুমিয়ে আছে । ফ্লোরে এক কৌটা টেবলেট পারে আছে । রনয়ের কেমন যেন লাগছে । কিছু একটা সন্দেহ হচ্ছে । মায়ের কাছে গিয়ে বসলো । হাতটা ধরলো । হাতটা খুব ঠান্ডা । রনয় পালস চেক করা শুরু করলো । নাহ ... অনেক দেরী হয়ে গেছে । বুক ফাটা কান্না আসছে তার । কিন্তু এমন কান্না সারা জীবন আটকিয়ে রেখে তার অভ্যাস হয়ে গিয়েছে রনয়ের । চোখে পানি আসছে না আর । মায়ের অন্য হাতে একটা কাগজ ছিলো । সেখানে সেই সঙ্গীর উদ্দেশ্যে কিছু লিখা ছিলো । যা ছিলো তার অর্থ ছিলো , রনয়ের মা অর্থ বিত্তের সুখের মাঝেই ছিলো , কিন্তু মনের সুখ বলে তার কিছুই ছিলো না । রনয়ের বাবা মারা যাবার পর রনয় ছাড়া আর কেউই তাকে ভালোবাসেনি । সে রনয়কেও কাছে রাখতে চাইলেও সেই উচ্চবিত্তের লোকটি রনয়কে পছন্দ করেনি । গুরুত্ব দেয়নি তার কোন ধরনের পছন্দ অপছন্দ । তার কাছে অর্থের মূল্য ছিলো , কিন্তু ভালোবাসার না । আর কেউ তাকে ফিরিয়ে নিবে না । তার আর কোন যাওয়ার যায়গাও অবশিষ্ট নেই । তাই রনয়ের মা তার "প্রিয়তম" এর কাছে চলে যাচ্ছে । সে যানে , রনয়ের বাবা তাকে ফিরিয়ে দিবে না । :)
বাসায় ঢুকার পরই দেখে চাচা-চাচী , চাচাতো ভাই দরজার সামনে দাঁড়িয়ে আছে । সবার চোখেই অগ্নি দৃষ্টি । রনয় চাচার দিকে তাকিয়ে মৃদু হাসির ভাব দেখালো । " আর যাবো না , উনিও বাবার কাছে চলে গেছেন । আর চিন্তা করতে হবে না আপনাদের । "

শুক্রবার, জানুয়ারি ১৫, ২০১৬

সম্পর্ক

উফফ! সবাই যেভাবে আমাকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে! অবশ্য দেখবে নাই বা কেন, দেখতে তো আমাকে সার্কাস পার্টির জোকার বা যাত্রাপালার অভিনেত্রীদের চেয়ে কোনো অংশে কম লাগছে না! ওদের আর কী দোষ, মজা পেলে মজাতো লুটবেই! রাগে আমার গা রি রি করছে। বিরক্ত লাগে একদম। জীবনে কিছুতো নিজের ইচ্ছে মত করতে পারলাম না, সবকিছুতেই শুধু শুনেছি একটিই কথা, 'মা, ওতটুকু করার তো সাধ্যে নেই'! প্রথম প্রথম অনেক কষ্ট পেতাম, কিন্তু পরে আর কিছু বলতামই না, কারণ আমার ওই বাক্যটি শুনতে অসহ্য লাগত। যাই হোক, সেসব কথা বলে আর লাভ নেই, কথা হলো বিয়ে নিয়ে সব মেয়েরই একটা আলাদা স্বপ্ন থাকে। আমার ও ছিল, তবে বেশি কিছু না, চেয়েছিলাম বিয়ের সাজটা পারসোনায় সাজতে। চাওয়াটা কি খুব বেশি ই ছিল? কিন্তু না, সেটা ও পূরণ হলো না, শুধু না, না, আর না। অসহ্য লাগে এখন সবকিছু। কোথাকার কোন সঙের পার্লারে নিয়েছে, সঙ সাজিয়েছে আমায়। অনুষ্ঠানটা যত তাড়াতাড়ি শেষ ততই মঙ্গল। দম আটকে আসছে আমার এখানে .... একবার শ্বশুর বাড়ি যাই, তারপর আর কখনোই এই অভাবের ঘরমুখো হব না। শুনেছি বর নাকি ভালো একটা জব করে, আশা রাখি সেখানে আমার সব ইচ্ছে পূরণ হবে ..…

ঘরে তেমন আসবাব নেই, তবে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে সবকিছু। মৃদু আলো জ্বলায় বাকি জিনিস ঠিক বুঝা যাচ্ছে না। অবশ্য জিনিস কম থাকলে ভালোই, আমার পছন্দ মত সব সাজাতে পারবো। ফুল ছড়ানো খাটে বসে আছি, আর চেষ্টা করছি পুরো ঘরটা বোঝার। একটা প্ল্যান ও মাথায় সাজিয়ে ফেলেছি কিভাবে সাজাবো ঘরটা। উপরে ফ্যান ঘুরছে, সাথে একটা এসি হলে মন্দ হয় না। এসব ভাবতে ভাবতে কখন যে সে ঘরে ঢুকেছে, খেয়াল করিনি। খেয়াল করলাম তার সম্বোধনে -
- 'আপনাকে কিছু কথা বলার ছিল আমার' .…
(হুম! আদিখ্যেতা দেখিয়ে আপনি ডাকা হচ্ছে! আজকালকার ছেলে হয়ে আসছে ফর্মালিটি দেখাতে!) মনের মধ্যে বেজে চলেছে কথাগুলো, কিন্তু সেটা বাহির পর্যন্ত এগোতে পারলো না। ফর্মালিটি দেখিয়ে বলয়লাম, 'বলুন'
- জানি না কথাটা আপনার কেমন লাগবে, তবে নিজের দিক থেকে ক্লিয়ার থাকা ভালো। দেখুন, আপনি হয়ত অনেক সুখ সাচ্ছন্দ্যে বড় হয়েছেন, কোনো কিছুর অভাব বোধ করেননি, যা চেয়েছেন পেয়েছেন, কিন্তু এখানে হয়্তো আপনার একটু কষ্ট হয়ে যাবে। না মানে, আমি বলছি না যে আপনাকে কষ্ট পেতে হবে, আসলে জবের এমাউন্টটা ভালই, কথা হলো, মানে যা বলতে চাচ্ছিলাম আর কি, এই যে ফ্ল্যাটটা দেখছেন, সেটার পিছনে অনেক খরচ হয়েছে। বাবার পেনশান, জমি বিক্রির টাকা আর অফিসের থেকে নেয়া এডভান্স। অফিস থেকে যা নিয়েছি তাতো পুষিয়ে দিতে হবে, তাই বলছিলাম কি একটু কষ্ট করে যদি ম্যানেজ করে নিতে পারেন..… ঝামেলাটা মিটে গেলেই আর কোনো সমস্যা নেই।
মাথার ভিতরের টেম্পারেচারটা এতক্ষণ ১ ডিগ্রি করে বাড়ছিল, কিন্তু শেষ হওয়ার পর পুরো হাই লেভেলে গেল। ভিতরে ব্রেইনটা সিদ্ধ হওয়ার জন্য তৈরি হচ্ছিল। কী বলা উচিত জানি না, শুধু চুপচাপ বসে রইলাম। আশ্চর্য! সব শুধু আমার সাথেই কেন! আমাকেই কেন শুধু ভুক্তভোগী হতে হবে? কিছুই কি নিজের মত করে করতে পারব না, চাইতে পারব না! ধ্যাৎ! বিরক্তি এসে গেলো সবকিছুর উপর .…

সারাদিন আমার তেমন কোনো কাজ নেই। ব্রেকফাস্ট হওয়ার পর সে যায় অফিসে, আর মা-বাবা যায় তাদের ঘরে। আমি মাঝে মাঝে যাই তাদের সাথে গল্প করতে, কিন্তু বেশিক্ষণ থাকি না, কারণ ভালো লাগে না। তারপর দুপুরের রান্না সেরে তো আমি পুরোই বেকার। অলস সময় কাটে আমার। আমাদের পুরো এপার্টমেন্টটা অনেক বড়- ২০ তলা। আজ মনে হলো সবার সাথে একটু পরিচিত হলে ভালো হয়, তাই পাশের ফ্ল্যাট থেকেই শুরু করলাম।
- আরে! পাশের বাসার ভাবী যে! আসেন, আসেন ...
ভালো লাগলো মহিলার ব্যবহার। ড্রইং রুমে ঢুকে মুগ্ধ হয়ে গেলাম। পছন্দের তারিফ না করে পারলাম না। শুরু থেকে শেষ পরযন্ত আভিজাত্যের ছোঁয়া স্পস্ত। কথায় কথায় জানতে পারলাম তার হাজব্যান্ড ব্যাবসা করে, বাইং হাউস। বুঝতে পারলাম তাদের টাকার অভাব নেই। দুই ছেলে, নিশ্চিন্তের সংসার। হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, চলে এলাম নিজের ঘরে। নিজের ইচ্ছেতাকে বোধ হয় আর বাস্তব করা হবে না।
কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, একটা গন্ধ নাকে আসায় ঘুমটা ভেঙে গেলো। তাকিয়ে দেখি ঘরে রজনীগন্ধা ফুল রাখা। ফুল আমার এমনিতে পছন্দ হলেও এখন ভালো লাগছে না। বারান্দায় গেলাম মন ভালো করতে, হলো না। আসলে ভালো লাগছে না আর এখানে, তাই আবার চলে গেলাম পাশের ফ্ল্যাটের ভাবীর বাসায়।

এখন আমি সময় পেলেই পাশের ফ্ল্যাটে চলে যাই, ভাবির সাথে কত যে গল্প করি, ভালোই লাগে। আজ ভাবি তার গহনার কালেকশান দেখিয়েছেন। উফফ! কি যে সুন্দর!...... জোস একটা কালেকশান আছে বটে। এখন আর এসব ভেবে দুঃখ করি না, কারণ মনকে মানিয়ে নিয়েছি। যেটা পাব না সেটা নিয়ে ভেবে কি লাভ! থাক না .........।
এভাবেই কাটছিলো সময়, এভাবেই কেটে যেত যদি না সেদিন এমনটি না হতো। সেদিনের পর থেকে আমার কাছে লাইফের মিনিংসটাই পালটে গেলো। জীবনের আসল জিনিসটাই যেন পেয়ে গেলাম।
বই পড়ার অভ্যেস আমার, তাই রাতের খাওয়া শেষে একটা বই পড়ছিলাম। হঠাৎ কানে এলো কান্নার আওয়াজ। উৎস খুঁজতে গিয়ে দেখি শব্দটা পাশের ফ্ল্যাট থেকেই আসছে। সেখানে গিয়ে দেখি ভাবী বারবার শুধু মূর্ছা যাচ্ছে। কারণ অনুসন্ধানে জানতে পারলাম, কোনো এক প্রোগ্রাম থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে আর তাতে তার মহামূল্যবান ডায়মন্ডের নেকলেসটি হারাতে হয়। সেই শোকে তার এই অবস্থা। তার হাজব্যান্ড ও দেখি তাকে দোষারোপ করছে আর টাকার জন্য বিলাপ করছে। আমি তাদের কিছু বলতে পারলাম না, চলে এলাম।
ঝিম মেরে বসে ছিলাম খাটে, ভাবতে পারছিলাম না মানুষ এতটা বুদ্ধিভ্রষ্ট কিভাবে হয়! যেখানে তাদের প্রাণটাই চলে যেতে পারতো সেখানে সামান্য একটা নেকলেসের জন্য তারা ......... নিজের প্রাণের চেয়েও টাকাটাই তাদের কাছে সবচেয়ে বেশি দামি! আরে, নিজের প্রাণটাই যদি না থাকে, তো এসব কার জন্য! না, আর ভাবতে পারছি না এসব। 
খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেলাম। প্রথম ড্রয়ার - না, তেমন কিছু নেই তাতে, কিন্তু অনেক কিছুই আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু। হুম, আর তা হলো, মুঠোভরতি ভালোবাসা, যা এতদিন ছিল আমার বোধগম্যের বাইরে। আমার বর আমার জন্যে প্রতিদিন বিভিন্নরকম ফুল আনত আর আমি তা আগ্রাহ্য করতাম। এতদিন ভাবতাম টাকাপয়সাই সব, কিন্তু আজ সেসব মিথ্যে হয়ে গেলো। আসলে টাকাপয়সা অঢেল পরিমাণে না থাকলেও কখনো ভালবাসার অভাব হয় নি, যথেষ্ট পরিমাণ সুখেই ছিলাম, আর এখন থেকে প্রতিদিন ই থাকবো। ভালবাসার সুখ সবার কপালে জুটে না, আর আমি কিনা! 
না, না, এতো বোকা আমি না।

লেখিকাঃ Parinita Rituparna

সোমবার, জানুয়ারি ১১, ২০১৬

মায়াবী

দু'দিন হলো বাসায় নতুন ভাড়াটে এসেছে । অবশ্য এখন পর্যন্ত কারোর সাথে দেখা হয়নি । এমনকি ঐ বাসা থেকে কোন সারাশব্দও পাওয়া যায় না , যেন কোন মানুষজন নেই ! আমার খুব ইচ্ছে করছে গিয়ে দেখে আসি , কেমন ভাড়াটে এসেছে । কিন্তু মা বলে দিয়েছে যেন না যাই , কারন এমন অনেকেই আছেন যারা অযথা কেউ এলে বিরক্ত হয় । তাছাড়া মাত্র দু'দিন হল এসেছে । ওরা তো এখানেই আছে , পালিয়ে যায়নি । কথাটা ঠিক । আমিও তাই কিছু বলিনি আর । 

বিকেলে ছাদে গেলাম , একটু ঘুরতে । দেখলাম একজন অচেনা ভদ্রমহিলা তার থেকে শুকনো কাপড় নামাচ্ছেন । একটু দূরে আমার বয়সী একটা মেয়ে ছাদের রেলিং এর কাছেই বসার যায়গায় আকাশের দিকে চেয়ে বসে আছে আছে । মুখটা দেখা যাচ্ছে না । কেমন যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে । বুঝতে পারলাম , এরা আমাদের নতুন ভাড়াটে । আমি এগিয়ে গিয়ে ভদ্রমহিলাকে সালাম দিয়ে বললাম , " ভালো আছেন আন্টি ? " 
উনি আমার দিকে তাকালেন । তার চেহারায় এক ধরনের বিষন্নতা । তিনি একটু হাসলেন । " ওয়ালাইকুম সালাম , হ্যা ... ( দীর্ঘশ্বাস ছেড়ে ) ভালো আছি । তুমি ভালো আছো ? " 
" জ্বী :) , আপনারা বোধহয় নতুন এসেছেন । আমরা আপনাদের পাশের ফ্লাটেই থাকি । " 
" ও আচ্ছা , আমার বাসায় এসো মা । " 
" জ্বী আন্টি , যাবো । :) ও কি আপনার মেয়ে ? " 
" হ্যা , ওর নাম আলো " :) 
" যাক , একজন নতুন বন্ধু পাওয়া গেলো । " :) 
আন্টি কেমন যেন হয়ে গেলেন , হাসি উধাও । একটু চুপ করে ওর দিকে তাকিয়ে থেকেই বললেন , " আশা করছি ওকে আসলেই বন্ধু হিসেবে নিবে । " 
আন্টির কথাটা একটু কেমন যেন লাগলো । ঠিক বুঝতে পারলাম না । তবু বললাম , " অবশ্যই আন্টি " :) 
আন্টির ডাকে মেয়েটি আস্তে আস্তে আমাদের দিকে আসতে থাকলো । মেয়েটির চেহারা খুব মায়াবী , কিন্তু দৃষ্টিটা অন্যরকম !
" আমি সুজাতা , কেমন আছো তুমি ? " 
আমার দিকে তাকালই না । সোজা গিয়ে মায়ের হাত ধরলো। মনে করেছিলাম ওর মার সাথে কথা বলছি দেখে হয়তো আমার সাথে ও আমার সাথে কথা বলবে , সহজেই বন্ধুত্ব করবে । কিন্তু... ! খুব খারাপ লাগলো । এমন ভাবে আমাকে এড়িয়ে চললো !! 
ওরা নিচে চলে গেলো । আমি ছাদে একা । মনটা খুব খারাপ হয়ে গেলো । কারো সাথে বন্ধুত্ব করতে চাইলে কেউ বুঝি এমন করে ! আমি দেখতে এতই খারাপ !? মন খারাপ করে সারা বিকেল ছাদে বসে কাটিয়ে দিলাম । শেষ বিকেলে সূর্যটা আমাকে টাটা দিয়ে চলে গেলে আমিও নিচে নেমে এলাম । বাসায় এসে দেখি পাশের বাসার ঐ আন্টি মাকে আল্লাহ হাফেয বলে বের হয়ে যাচ্ছেন । আমায় দেখে একটু হেসে উনি উনার বাসায় চলে গেলেন । 
" একটু আগে যে এসেছিলেন , উনি আমাদের পাশের বাসায় থাকেন । খুবই ভদ্র মহিলা । কিন্তু ... " 
" উনার মেয়েটা খুবই অভদ্র , তাই না ?? আমি জানি । ছাদে দেখা হয়েছিলো । বাব্বাহ ! কি ভাব মেয়েটার ! আমার দিকে ফিরে চাইলো না !! " খুব রাগ নিয়ে মাকে কথা গুলো বললাম । কিন্তু মার আমাকে উল্টো ধমক দিয়ে বললেন," চুপ কর । কি সব যা তা বলছিস । কি জানিস তুই ঐ মেয়ের সম্পর্কে ?? " আমি মা'র ধমকে অবাক ! চুপ করে গেলাম । 
রাতে খাবার সময় হয়েছে । খেতে বসে মাকে জিজ্ঞেস করলাম , " মা আমি সরি । মেয়েটা কেন এমন বলবে ? " 
মা যা বললেন তা শুনে আর কান্না থামাতে পারিনি । " মেয়েটার নাম আলো । ছোট বেলায় একটা গাড়ি এক্সিডেন্টে ওর বাবা মারা যায় । একই গাড়িতে ও ছিলো । মাথায় খুব আঘাত পায় । দৃষ্টি শক্তি চলে যায় । এখন ওরা ওদের মামার সাথে একই বাসায় থাকে । মেয়েটার সাথে ওর মামাতো ভাই বোন কেউ মিশে না । সবাই ওকে অপয়া বলে ডাকে । মেয়েটা প্রায়ই অসুস্থ থাকে। ডাক্তাররা তেমন কিছুই বলতে পারে না । সারাদিন একটা রুমেই থাকতে হয় ওকে । মামার ফ্যামিলির কেউ ওকে সহ্য করতে পারে না । " মায়ের সাথে কথা হয় যখন , তখন আন্টি বলেছিলেন এসব। মা আমাকে বললেন, " মেয়েটা অনেকক্ষণ ছিলো বাসায় । একা একা বসেছিলো তোর রুমে । আমি বলেছি যখনই পারে আমাদের বাসায় যেন চলে আসে । তোর সাথে কথা বলবে , গান শুনাবে । কিন্তু কি আশ্চর্য আমার কথা শুনে মেয়েটার চোখে পানি চলে আসে । ওর মা ওকে বাসায় দিয়ে আবার যখন আসে তখন বলে এতদিন একা একা ছিলো , কাউকে বন্ধু হিসেবে পাবে ও ভাবেনি ! তাই হয়তো এমন করলো । তুই কিন্তু ওকে একদম কষ্ট দিবিনা । " :) 
" ওমা ! তুইও দেখি আলোর মত কান্না করছিস ! কি আশ্চর্য , কান্নার কি হলো ? " মা আমার চোখে পানি দেখে ফেলেছে । তারাতারি চোখের পানি মুছে খাওয়া শেষ করে নিলাম । 

ঘুম আসছে না । বারান্দায় গিয়ে বসলাম । ঠান্ডা বাতাস , আর চাদের আলোকে সঙ্গী করে চুপচাপ বসে আছি । ভাবছি আমি নিজেকে অনেক দুঃখী ভাবি । আমি কই দুঃখী !!? এ তো দেখি আমার চেয়ে বেশি ! 
লাইট বন্ধ করে অন্ধকার রুমে একা বসে আছি । ভাবছি , আলো কিভাবে আধারকে সঙ্গী করে এতদিন আছে । নিকষ কালো আধারে এতটা অসহ্য লাগছে কেনো আমার !! এতোদিন তো এমন লাগেনি !! আলো কিভাবে বছরের পর বছর এই আধার সহ্য করছে ? ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো ! খুব কান্না পাচ্ছে । 
জানালা খুলে শুয়ে পড়লাম । এমন সময় একটা সুর কানে এলো । এতো মায়াবী সুরে কে গাইছে !
" চোখের আলোয় দেখেছিলাম , চোখের বাহিরে , 
অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে ... " 
বুঝতে বাকি রইলো না এটা আলোর গলা । এতো মায়াবী কন্ঠ আল্লাহ তাকে দিয়েছে চোখের আলো নিভিয়ে ! কি অপূর্ব ! ও বোধহয় অন্তর দিয়েই এখন সব কিছু দেখে । 
হঠাৎ গান থেমে গেলো । রাতের নিস্তবদ্ধতা খুব কানে বাজতে লাগলো ! চোখের কোনে পানি নিয়ে ঘুমিয়ে গেলাম । 

২৫/০৭/২০১৪

সম্পর্ক ভাঙ্গার ১০১ উপায়

মানিব্যাগটা হাতে নিতেই বুঝতে পারলাম এখান থেকে বেশ কিছু টাকা হাত সাফাই হয়েছে। গুনে দেখি দুইশো টাকা মতো গায়েব। আমার মানিব্যাগ থেকে টাকা গায়েব...